অর্থ লিপি

৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ২৫ ভাদ্র ১৪৩৩

সোনার দাম আরও কমলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও কমিয়েছে সোনার দাম।

এক দফা সোনার দাম বাড়ানোর পর গত কয়েক দিনে টানা কমার ধারাবাহিকতায় এবার ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম সোনার দাম ৯০ টাকা কমিয়েছে বাজুস। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হয়েছে।

তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রৌপ্য অলংকারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে এক ভরি সোনার দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৪ হাজার ৩৬০ টাকা।

এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অলংকারের নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।