অর্থ লিপি

২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার ১৩ শ্রাবণ ১৪৩৩

দ্বিতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিত নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিনিয়োগ থেকে আয় এবং কমিশন ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধির কারণে এ সময় ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেড়ে ৫২৭ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৫ সালের একই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা ছিল ৩০১ কোটি টাকা।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৭০৪তম সভায় গত ২৭ জুলাই অনিরীক্ষিত অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩.০১ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৭২ টাকা। শুধু দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ১.৬৩ টাকা, যা এক বছর আগে একই সময়ে ছিল ১.১৯ টাকা। একক (সোলো) ভিত্তিতে ছয় মাসের ইপিএস দাঁড়িয়েছে ২.৯৬ টাকা।

এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৬০ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এ মূল্য ছিল ৩৫.৩৭ টাকা। একক ভিত্তিতে এনএভিপিএস হয়েছে ৩৭.১১ টাকা।

অপারেটিং কার্যক্রম থেকেও শক্তিশালী নগদ প্রবাহ অর্জন করেছে ব্যাংকটি। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে ৪৪.২০ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩.৯৪ টাকা।

মুনাফা ও আর্থিক সূচকের উন্নতির কারণ সম্পর্কে ব্যাংকটি জানিয়েছে, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং কমিশন ও ফি-ভিত্তিক আয়ের প্রবৃদ্ধির ফলে নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে। একই সঙ্গে আমানত সংগ্রহ বৃদ্ধি এবং তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির কারণে অপারেটিং ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এ ছাড়া সরকারি সিকিউরিটিজের পুনর্মূল্যায়ন রিজার্ভ বৃদ্ধি এবং অধিক মুনাফা অর্জনের ফলে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও আগের তুলনায় বেড়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।