পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির (LOVELLO) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ২৯শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.১৭ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৪৭ শতাংশ বেড়েছে ।
মবিল যমুনার ২য় প্রান্তিকে মুনাফা বেড়েছে
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৫৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭৩ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় কমেছে ২৮ শতাংশ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১২.৫১ টাকা। যা আগের বছর ছিল ১২.৪৩ টাকা।