অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

এনবিআরের ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করেছে ।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনে এই ই-রিটার্ন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের হেড কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা।

নতুন এই সার্ভিস সেন্টারটি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা দেবে বলে জানিয়েছে এনবিআর কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে।

ই-রিটার্ন সিস্টেম উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনে রূপান্তরের ক্ষেত্রে এই ই-রিটার্ন সিস্টেমের উন্নয়ন ও সার্ভিস সেন্টার পরিচালনায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান এনবিআর চেয়ারম্যান।

মিশেল ক্রেজা জাতীয় রাজস্ব বোর্ডকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন ও এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান ও ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।