অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যাংকাস্যুরেন্স চুক্তি সম্পন্ন, ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টার মধ্যে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে দেশের ব্যাংক খাতের জায়ান্ট ব্রাক ব্যাংক লিমিটেড ইন্সুরেন্স খাতের ব্রান্ড কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠান দুটির মধ্যে এই অংশীদারিত্বের চুক্তিটি গত ২৭শে ডিসেম্বর ২০২৩, তারিখে গ্রীন ডেল্টার হেড অফিসে স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বিভিন্ন ননলাইফ ইন্স্যুরেন্স পলিসি সরাসরি ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। এই ইন্স্যুরেন্স পলিসিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বীমা, মোটরযান বীমা, শস্য বীমা, এবং ভ্রমণ বীমা ইত্যাদি, যা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের দৈনন্দিন জীবনে বিভিন্ন আর্থিক ঝুঁকি নিরসনেরক্ষেত্রে সহায়তা করবে।

এখন থেকে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের শাখা, এসএমই ইউনিট ও এজেন্ট ব্যাংকিংআউটলেট সহ বৃস্তিত নেটওয়ার্ক জুড়ে এই ইন্স্যুরেন্স পরিষেবাগুলো গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দ্বারা প্রত্যয়িত একটি পূর্বশর্ত হল, ব্র্যাক ব্যাংকের সেলিং পয়েন্টগুলোতে ব্যাংকাস্যুরেন্স অফিসার বা ম্যানেজারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তিন বছর মেয়াদী প্রাথমিক ব্যাংকাস্যুরেন্স চুক্তিতে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষর করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আবদুল মোমেন, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিংডিরেক্টর, রিটেইল ব্যাংকিং প্রধান মাহীয়ুল ইসলাম, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী ওয়াফী শফিক মিনহাজ খান উপস্থিত ছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।