আজ সোমবার (১১ আগস্ট)সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দর। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।
আজ ডিএসইতে মোট ৬১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৬৪ লাখ টাকা। আজ গতদিনের চেয়ে ১৪৯ কোটি ৭৮ লাখ টাকার কম লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৬.৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৪০৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১ টি কোম্পানির, বিপরীতে ২০১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আজ লেনদেন শেষে বেশ কয়েকটি হাউজের বিনিয়োগকারি ও অফিসারদের সাথে কথা বললে তাদের মধ্যে কয়েকজন বিনিয়োগকারি জানান, সূচক বাড়ার সময় তাদের হাতের সব শেয়ারের দাম বাড়েনি কিন্তু সূচক কমাতে না বাড়া শেয়ারেরও দাম কমছে, যে কারণে আমরা হতাশ। একজন প্রবীণ বিনিয়োগকারী বলেন, ‘আমার শেয়ারের দাম না বাড়লেও বাজারে যে সেক্টর ও আইটেমের চেইঞ্জ হচ্ছে এটা আমার কাছে ইতিবাচক বলে মনে হয়। আমার ধারণা ঘুরে ফিরে না বাড়া শেয়ারের ও দাম এক সময় বাড়বে।’
সুচক বাড়ার সময় সব শেয়ার বাড়েনি কিন্তু সূচক কমাতে না বাড়া শেয়ারের দাম কমছে, যে কারণে হতাশ হচ্ছে বিনিয়োগকারীরা। সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখে বিনিয়োগকারীদের মধ্যে আবারও শঙ্কা জেগেছে বাজার বাড়বে তো?
একজন বাজার বিশ্লেষক বলেন বাজারে এখনো অনেক ভালো কোম্পানির শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। তাই বিনিয়োগকারীদের উচিত মন্দ, বন্ধ কোম্পানির শেয়ার না কিনে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা। তিনি আরও বলেন নিরাপদে থাকতে যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দরে শেয়ার কিনবেন না। ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করুন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।