অর্থ লিপি

২০ মার্চ ২০২৬ শুক্রবার ৬ চৈত্র ১৪৩২

সূচকের ইতিবাচক ধারা: লেনদেন কম হলেও খুশি বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (১৭ ই আগস্ট) উভয় স্টক এক্সচেঞ্জে সূচক শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক বাড়লেও, লেনদেন গত দিনের চেয়ে কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯৯.৫২ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩৫১.৫৩ কো কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৫২.০১ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায় লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৩৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৫৪.৮২পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৮.১০ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১৩.০১ বেড়ে অবস্থান করছে ২১২১.৬৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৩ টির, দাম কমেছে ৮ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৬০ টির।

আজকে ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ছিল যে সব কোম্পানি

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৮৯ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৪৮৪.৮৮ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ৬.৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১১.৯২ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৫ কোটি ২৮ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০ টির, দাম কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত ছিল ৬৭ টিকোম্পানির ।

আজকে সিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় ছিল যে সব কোম্পানি

আজ উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই সূচক ইতিবাচক ধারাতে শুরু হয়ে শেষ পর্যন্ত ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে।
বেশ কিছু হাউজে ঘুরে হাউজের অফিসারদের আজ কিছুটা উজ্জিবিত দেখে গেল। একজন বিনিয়োগকারী আগ বাড়িয়ে বললেন, সূচক বাড়লেও লেনদেন কমেছে, তবে তাতেও আমরা খুশি।

অন্য আর একজন জানালেন আজকের বাজারের নিজের শেয়ার না বাড়লে শান্তি লাগছে যে, বাজারের পতন থেমেছে। অন্য একজন প্রবীন বিনিয়োগকারী জানালেন বাজারে যা খুশি বাড়ে বাড়ুক আপত্তি নাই, তা ও যেন গত ২ দিনের মতো আর গুজব ও পেনিক বাজার না আসে।

 

আজকের বাজার ও গত ৪ দিনের বাজার পরিস্থিতি নিয়ে বাজার সংশ্লিষ্ট একজন নামকরা বিশ্লেষক সাথে টেলিফোনে আলাপকালে নাম প্রকাশ না করার অনুরোধে জানান আসলে বাজারের সাভাবিকতা নেই বহুদিন যাবৎ ,,বাজারের ভালো শেয়ার গুলি ফ্লোরে স্থবির হয়ে আছে,বাজার মুভমেন্টে ভালো শেয়ারের কোন এক্টিভিটি নেই।বাজার তখন সাভাবিক হবে যখন বাজারে ভালো মৌলভিত্তির শেয়ারের সাভাবিক লেনদেনে ফিরবে।মৌলভিত্তির শেয়ারের বাজার মুভমেন্ট না আসলে বাজার এমন অসাভাবিক আচরণ করতে থাকবে।তিনি পরিশেষে  বলেন দেখেন আজ বাজারের টপ কন্ট্রিবিউট করা কোম্পানির মধ্যে ভালো মানের কয়টি কোম্পানি আছে।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে বাজার সাভাবিক হবে।

 

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।