অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

শনিবার থেকে কমপ্লিট শাটডাউন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ও রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংস্কারের কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারত্ব না থাকার প্রতিবাদে ১৪৪ ধারা উপেক্ষা করে কলমবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এসময় কর্মকর্তারা দাবি করেন, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।

গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্তি করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার বিরুদ্ধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যৌক্তিক কর্মসূচির পালন করে। তারই প্রেক্ষিতে গত ২৫ মে এনবিআর বিলুপ্ত না করে স্বতন্ত্র বিভাগের মর্যাদা আর শক্তিশালী করার অধ্যাদেশ জারি করে সরকার। তৈরি করা হয় কমিটি। যার ফলে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন তুলে নেন।

তবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংস্কারের কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারত্ব না থাকার প্রতিবাদে আবারো এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি পালন করে। তাদের দাবি এবিআরের চেয়ারম্যান নিজের মনগড়া কাজ করে যাচ্ছে।

কর্মবিরতি পরে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, প্রতিহিংসা ও নিপীড়ন মূলক সকল বদলি আজ বাতিল করা না হলে আগামীকাল থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রফতানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতর কলম বিরতি পালন করবে। এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।

এনবিআর সংস্কার ঐক্যপরিষদের সভাপতি হাসান মুহাম্মদ তারেক রিকাপদার বলেন, বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে এনবিআর সংস্কার সম্ভব নয়। তিনি এনবিআর বিলুপ্তির পাঁয়তারা করছেন।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁওয়ের এনবিআর ভবনে কলমবিরতি পালনের সময় কাফনের কাপড় পরে হাজির হন কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে হাজির হন তারা। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। যেখানে দেখা গেছে ‘গোলামী আইন বাতিল কর, করতে হবে’ ‘বদলির নামে প্রহসন মানি না, মানবো না’ কিংবা বদলির নামে জুলুমবাজি বন্ধ করতে হবে ইত্যাদি লেখা ছিল।

এদিকে আগামীকাল ও পরশু সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে কলমবিরতি পালন করবে বলে জানান অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।