লোভনীয় প্রস্তাবের হাতছানি দূরে ঠেলে স্বদেশে সার্জিও রামোস। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হন স্প্যানিশ ডিফেন্ডার। সতীর্থ করিম বেনজেমার সঙ্গে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দেওয়ার সুযোগ এসেছিল। সেটা লুফে না নিয়ে ১৫ গুণ কম বেতনে সেভিয়াতে ফিরলেন রামোস। দলবদলের খবরের জন্য প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে সেভিয়াতে ১০ লাখ ইউরো পাবেন তিনি।
সেভিয়াতে জন্ম ও বেড়ে ওঠা রামোসের। ২০০৪ সালে ১৯ বছর বয়সে সেভিয়ার সিনিয়র দলে অভিষেক হয়। পরের বছর যোগ দেন রিয়ালে, যেখানে তার নামের পাশে ১৬টি ট্রফি। ২০২১ সালে পিএসজিতে চুক্তি করেন রামোস। ৫৮ ম্যাচ খেলে দুটি লিগ ওয়ান ট্রফির স্বাদ পেয়েছেন। ১৮ বছর আবারও ফিরছেন নিজ জন্ম শহরে।
নিজেই সেভিয়ার সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর ঘোষণা দেন রামোস, ‘হ্যালো সেভিয়াস্তাস, আজ আমার জন্য খুব বিশেষ দিন, খুব আবেগের। আমি অবশেষে বাড়ি ফিরছি এবং আমি আবার সেভিয়ার জার্সি পরতে ও আমার বুকে ক্রেস্ট লাগাতে উন্মুখ হয়ে আছি।’
ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সী ডিফেন্ডার আরও বলেন, ‘১৮ বছর হয়ে গেছে এখান থেকে চলে গিয়েছি। আমি কিছু ভুল করেছিলাম। আমার আচরণে কোনও সেভিয়া ভক্ত কষ্ট পেয়ে থাকলে আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার সুযোগটা নিতে চাই। আমি বিশ্বাস করি, আমরা সবাই একই পথের যাত্রী। আমরা একই পরিবার। বাইরের অনেক মানুষ থাকতে পারে, যারা চায় আমরা একে অন্যের সঙ্গে লড়াই করি। আমি বলবো, আমি শুধুই একজন খেলোয়াড়, এখানে অবদান রাখতে চাই, একই নির্দেশনায় এগোতে চাই।’
রামোসকে আবার সেভিয়ার জার্সিতে দেখা যাবে আন্তর্জাতিক বিরতির পর। ১৬ই সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচ খেলবে সেভিয়া।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।