অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেখানে পাবেন ৬০০ টাকায় গরুর মাংস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ পবিত্র মাহে রমজানের পহেলা দিন। আজ থেকে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন এক অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

মন্ত্রী জানান, প্রথম রমজান থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস, ৯০০ টাকা কেজিতে খাসির মাংস, ব্রয়লার মুরগি (ড্রেসড) ২৫০ টাকা কেজি, দুধ ৮০ টাকা লিটার এবং প্রতিটি ডিম সাড়ে ১০ টাকা করে বিক্রি করা হবে।

যেসব স্থানে কম দামে মিলবে গরুর মাংস, ডিম ও দুধ
ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র– ১. নতুনবাজার (বাড্ডা), ২. কড়াইল বস্তি (বনানী), ৩. খামারবাড়ি (ফার্মগেট), ৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫. গাবতলী, ৬. দিয়াবাড়ী (উত্তরা), ৭. জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ৮. ৬০ ফুট রোড (মিরপুর), ৯. খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), ১০. সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), ১১. সেগুন বাগিচা (কাঁচা বাজার), ১২. আরামবাগ (মতিঝিল), ১৩. রামপুরা, ১৪. কালসী (মিরপুর), ১৫. যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), ১৬. বসিলা (মোহাম্মদপুর), ১৭. হাজারীবাগ (শিকশন), ১৮. লুকাস (নাখালপাড়া), ১৯. আরামবাগ (মতিঝিল), ২০. কামরাঙ্গীর চর, ২১. মিরপুর ১০, ২২. কল্যাণপুর (ঝিলপাড়া), ২৩. তেজগাঁও, ২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫. কাকরাইল।

স্থায়ী বাজার

১. মিরপুর শাহ আলি বাজার, ২. মোহাম্মদপুর কৃষি মার্কেট, ৩. নতুন বাজার (১০০ ফুট), ৪. কমলাপুর, ৫. কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়, প্রাণিজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণিজাত পণ্য নিয়ে কুলভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।