অর্থ লিপি

১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার ৩ আশ্বিন ১৪৩৩

ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের একগুচ্ছ নির্দেশনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে শেয়ারধারণ ও প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

নিট সম্পদের বেশি শেয়ার রাখা যাবে না

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিজস্ব নিট সম্পদের (Net Worth) চেয়ে বেশি মূল্যের ক্রয়মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না।

যেসব কোম্পানির শেয়ারধারণ বর্তমানে নির্ধারিত সীমার বেশি রয়েছে, তাদের আগামী ৬ মাসের মধ্যে অতিরিক্ত শেয়ার কমিয়ে নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসতে হবে।

প্রজ্ঞাপন দেখুন

প্রতিনিধি পরিচালক মনোনয়নে নতুন শর্ত

ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে মনোনীত ‘প্রতিনিধি পরিচালক’-কে সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক অথবা ব্যবস্থাপনা পরিচালক হতে হবে।

এ ছাড়া প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে নির্দিষ্ট পরিমাণ শেয়ার মালিকানা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে।

প্রতিনিধি পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

প্রতিনিধি পরিচালকের নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

এ জন্য আবেদনের সময় সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মনোনীত ব্যক্তির মালিকানা বা স্বত্ব থাকার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণক দলিল জমা দিতে হবে।

অবিলম্বে কার্যকর

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার ফলে ব্যাংক-কোম্পানির শেয়ারধারণ, মালিকানা কাঠামো এবং প্রতিনিধি পরিচালক মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়মকানুন আরও স্পষ্ট হলো।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।