গতকাল রোববার (১০ই সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে থেকে জানা গেছে যে, প্রবাসীদের কাছ থেকে চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৫ কোটি ২৭ লাখ ডলার।।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৭ দিনে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার।
আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, সদ্যবিদায়ী আগস্ট মাসে প্রবাসীরা দেশে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৬৩ লাখ ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৪২ কেটি ৬৯ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ১৮ কোটি ৫৯ লাখ ডলার, খুলনা বিভাগে ৬ কোটি ২১ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৪ কোটি ৬৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৩ কোটি ৬৪ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ২ কোটি ৭৭ লাখ ডলার ও রংপুর বিভাগে ১ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্ট মাসে দেশে আসা ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
এদিকে সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, যা সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।