অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে শেয়ারবাজার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের শেয়ারবাজারে লেনদেন তিন দিন বন্ধ থাকার পাশাপাশি সময়সূচি কমিয়ে আনা হয়েছিল।

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুসারে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেনও আগের সময়সূচিতে ফিরে যাচ্ছে।

আগামীকাল থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোট সাড়ে চার ঘণ্টা লেনদেন চলবে।এর মধ্যে বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আজ মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাভাবিক সময়ের মতো অফিস চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে কাল থেকে স্বাভাবিক সময়ের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে।

ব্যাংকের লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ,আগামীকাল থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেনের চলবে।

ব্যাংকের লেনদেনের ধারাবাহিকতায় আগামীকাল থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।