অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল থেকে শেয়ার বাজারে ৪ ঘণ্টা লেনদেন হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস আগামীকাল রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা লেনদেন হবে শেয়ার বাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের পক্ষ থেকে অফিসের সময়সূচি বাড়ানোর কারণে শেয়ার বাজারে সকাল ১০টা থেকে ৪ ঘণ্টা লেনদেন চালুর সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ১০ থেকে বেলা ১.৫০ পর্যন্ত একটানা লেনদেন চলবে এবং বেলা ১.৫০ থেকে বেলা ২ পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন

আজ  শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা নির্ধারণ করা হয়েছে। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের শেয়ার বাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন শেয়ার বাজারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।