অর্থ লিপি

২৪ মে ২০২৬ রবিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি(IPDC) চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে।

আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৬ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে। নিট সুদ আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনার কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল রবিবার (১০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইপিডিসি ফাইন্যান্সের মোট সুদ আয় ৬ শতাংশ বেড়ে ২৪২ কোটি ৫০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে সুদ ব্যয় তুলনামূলক কম হারে, অর্থাৎ ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ কোটি ৪০ লাখ টাকায়। ফলে নিট সুদ আয় ২২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫৮ কোটি ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

এ সময় বিনিয়োগ খাত থেকেও ভালো আয় করেছে প্রতিষ্ঠানটি। সরকারি সিকিউরিটিজ ও বিস্তৃত ট্রেজারি পোর্টফোলিও থেকে উচ্চ আয় হওয়ায় বিনিয়োগ আয় ৩২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ৩১ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছেছে। পাশাপাশি কমিশন ও সিকিউরিটিজ আয়ও ১৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

সব মিলিয়ে প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট পরিচালন আয় ২৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৯৪ কোটি ২০ লাখ টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে পরিচালন ব্যয় মাত্র ৩ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩৯ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে। ফলে সঞ্চিতি-পূর্ব মুনাফা ৪৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৫৪ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির ঋণ, অগ্রিম ও লিজের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি ৩০ লাখ টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ১৮ শতাংশ কম। তবে একই সময়ে মোট আমানত ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৬ হাজার ৩২৪ কোটি ৭০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৯। এছাড়া ২০২৬ সালের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০১ টাকা , যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ১৭.৮৫ টাকা।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির সঞ্চিতি তহবিলে রয়েছে ২৪১ কোটি ৫১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪৩০টি।

শেয়ার ধারণ চিত্র অনুযায়ী, কোম্পানিটির ৪০ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া সরকারের কাছে ২১.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.১০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১৮.৯৫ শতাংশ শেয়ার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।