পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুইরেন্স খাতের কোম্পানি জনতা ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের (JANATAINS) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৩ – জুন ২৩) ও (জানুয়ারি ২৩ – জুন ২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১১ ই জুলাই ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৩ –জুন ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে০.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৪৯টাকা।
গত ৩ মাসে কোম্পানির (ইপিএস)আয় বেড়েছে ৫৩ শতাংশ।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৩ – জুন ২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৯৩টাকা। গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় বেড়েছে ২২ শতাংশ।
গত ৩০ শে জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে ০.৭৪ টাকা, যা আগের বছরে ছিল ১.০৬ টাকাএবং শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৫.৬৯ টাকা। যা আগের বছরে ছিল ১৪.৫৫ টাকা।