অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

আশার আলো নিয়ে শুরু, দিনশেষে ম্লান শেয়ারবাজার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (২৭ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও, শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। সূচকের নিম্নমুখী প্রবণতা এবং অধিকাংশকোম্পানির শেয়ার দর পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের লেনদেন।

আজ ডিএসইর তিন সূচকই নেতিবাচক হয়ে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ DSEX (প্রধান সূচক) ১৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩০০.৫৭ পয়েন্টে।DSES (শরীয়াহ সূচক)৮.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৫৬.৬৬ পয়েন্টে এবং DS30 (বাছাইকৃত সূচক)৮.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭.৭৪ পয়েন্টে।

সার্বিক বিশ্লেষণ করলে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দুপুরেরপর থেকে বিক্রির চাপে সূচক টানা নামতে থাকে।

আজ মোট লেনদেন (টাকায়) হয়েছে ৯৫৬ কোটি টাকার শেয়ার ।আজকের মোট লেনদেন ভলিউম ২৯,০৫,৫৯,১০৪টি শেয়ার।মোট ট্রেড সংখ্যা: ,৩৫,৩৮৪টি।

আজকের বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতার আধিপত্য ছিল বেশি। লেনদেন হওয়াকোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির।দর কমেছে ২২৩টিকোম্পানির এবং অপরিবর্তিত ৬৭টি কোম্পানির।

আজ দিনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, বড় মূলধনীকিছু শেয়ারের দরপতনে দিনশেষে তা মলিন হয়ে যায়। বিশেষ করে ২২৩টি কোম্পানিরশেয়ার দর হারানোয় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সতর্কতা লক্ষ্য করা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।